আমাদের কাজের প্রক্রিয়া
খুব সহজ ও নিরাপদ ধাপে আমাদের সেবা বা পণ্য বুঝে নিন
খুব সহজ ও নিরাপদ ধাপে আমাদের সেবা বা পণ্য বুঝে নিন
সেকশন ১: অন্য ব্যবসায়ীদের জন্য পণ্য আমদানি প্রক্রিয়া
চীন ও বিশ্ববাজার থেকে আমদানির চারটি ধাপ
পণ্য নির্বাচন ও তথ্য প্রদান
আপনার কাঙ্ক্ষিত পণ্যে বিবরণ, ছবি বা আলিবাবা/আলি এক্সপ্রেসের লিংক আমাদের "Import Services" ফর্মের মাধ্যমে সাবমিট করুন।
খরচ ও চূড়ান্ত কোটেশন তৈরি
আপনার দেওয়া লিংকের ওপর ভিত্তি করে আমরা পণ্যের সোর্সিং মূল্য, শিপিং চার্জ এবং কাস্টমস ডিউটি (ট্যাক্স) হিসাব করে আপনাকে ২৪-৪৮ ঘন্টার মধ্যে একটি চূড়ান্ত কোটেশন বা বিল প্রদান করবো।
অগ্রিম বুকিং ও অর্ডার কনফার্মেশন
কোটেশনটি আপনার পছন্দ হলে, আমাদের অফিশিয়াল পেমেন্ট মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ বুকিং মানি বা অগ্রিম জমা দিয়ে অর্ডার কনফার্ম করবেন। আমরা সাথে সাথে (LC) ও শিপিংয়ের কাজ শুরু করে দেবো।
কাস্টম ক্লিয়ারেন্স ও নিরাপদ ডেলিভারি
বিদেশ থেকে পণ্য বাংলাদেশে পৌঁছানোর পর কাস্টমস ক্লিয়ারেন্সের যাবতীয় আইনি প্রক্রিয়া আমরাই সম্পন্ন করবো। এরপর পণ্যটি সরাসরি আপনার দেয়া ব্যবসায়িক ঠিকানায় বা গুদামে পৌঁছে দেয়া হবে।
সেকশন ২: আমাদের ক্যাটালগ থেকে পণ্য কেনার প্রক্রিয়া
রেডি স্টক পণ্য অর্ডারের নিয়ম
আমাদের 'Catalog' পেজটি ঘুরে আপনার পছন্দের গ্যাজেটটি এবং পাইকারি মূল্য দেখে নিন।
পণ্যের নিচে থাকা "অর্ডার করুন" বাটনে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম ও ঠিকানা লিখে মেসেজ দিন।
আমরা কুরিয়ারে পণ্য পাঠাবো। পণ্য হাতে পেয়ে, দেখে, তারপর সম্পূর্ণ মূল্য পরিশোধ করার নিরাপদ সুবিধা পাবেন।